ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

প্লাস্টিকের পরিবর্তে বাড়ছে সুপারি গাছের খোলের তৈজসপত্রের ব্যবহার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:২৪, ১৪ জানুয়ারি ২০২৩
প্লাস্টিকের পরিবর্তে বাড়ছে সুপারি গাছের খোলের তৈজসপত্রের ব্যবহার
ফাইল ফটো

ফেলে দেওয়া সুপারি গাছের খোল দিয়ে তৈরি হচ্ছে গৃহস্থালির বিভিন্ন সামগ্রী। এগুলো পরিবেশবান্ধব ও খুবই আকর্ষণীয়। ফলে ঝুঁকিপূর্ণ প্লাস্টিকের ওয়ান টাইম বিভিন্ন পণ্যের পরিবর্তে এর ব্যবহার প্রতিনিয়ত বাড়ছে।

এদিকে সুপারি গাছের খোল গ্রামে খুবই সহজলভ্য। সাধারণত জ্বালানি হিসেবে এটি ব্যবহার করা হয়। তবে এই খোল দিয়েই প্লাস্টিকের বিকল্প হিসেবে দেশের বিভিন্ন জায়াগায় নান্দনিক তৈজসপত্র তৈরি করা হচ্ছে।

চট্টগ্রামে এমন সব তৈজসপত্র তৈরির এক কারখানায় দেখা যায়, ভোলাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সুপারি পাতার খোল সংগ্রহ করে পাতাগুলোকে পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার ও জীবাণুমুক্ত করে নেয়া হয়। পাতার খোল ছাঁচের মেশিনে বসিয়ে তাপ এবং চাপ প্রয়োগ করে নানা আকৃতি দেয়া হয়। কয়েক মিনিটের মধ্যেই গোলাকার বাটি, গোলাকার প্লেইট, চৌকোণা প্লেট বা বাটি, ফুড বক্স, চায়ের কাপ ট্রেসহ ১৫ ধরনের জিনিস প্রস্তুত করা হচ্ছে।

Advertisement

বর্তমানে বিভিন্ন অনুষ্ঠানে, রেষ্টুরেন্ট ও দোকানে প্লাস্টিকের পরিবর্তে সুপারি গাছের খোল দিয়ে তৈরি জিনিসের ব্যাপক চাহিদার সৃষ্টি হয়েছে বলে জানান এর প্রস্ততকারকরা।

এদিকে শুধু দেশেই নয়, দেশের বাইরেও সুপারি পাতার খোল দিয়ে তৈরি জিনিসের চাহিদা বাড়ছে বলে জানা গেছে। তবে উৎপাদন অনুযায়ী ক্রয় আদেশ বেশি রয়েছে। তাই এসব পণ্যের উৎপাদন বাড়াতে হবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: নিত্যপণ্য
লিংক সফলভাবে কপি হয়েছে!