ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

দেশের অর্থনীতি বর্তমানের চেয়ে আর খারাপ হবে না: গভর্নর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:১৫, ১৬ জানুয়ারি ২০২৩
দেশের অর্থনীতি বর্তমানের চেয়ে আর খারাপ হবে না: গভর্নর
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার- ফাইল ফটো

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ব্যাপ্তি, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকের সুদহার বাড়ানোর আগ্রাসী কার্যক্রম এবং চীনের কোভিড পরিস্থিতি। এ তিন চ্যালেঞ্জের পরিস্থিতি যদি আরো খারাপ হয়, তাহলেও দেশের অর্থনীতির বর্তমান যে অবস্থা আছে, তার চেয়ে খারাপ হবে না। 

রোববার বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি ঘোষণা অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এসব কথা বলেন।

তিনি বলেন, এখন যে পরিস্থিতি রয়েছে, এর চেয়ে আর খারাপ হবে না। আমাদের অর্থনীতির যে সহনশীলতা, সেটি অত্যন্ত গভীর। যেকোনো একটি ধাক্কায় বাংলাদেশের অর্থনীতি পড়ে যাবে না।  

নতুন মুদ্রানীতিতে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে তিনটি চ্যালেঞ্জ উল্লেখ করা হয়েছে সে বিষয়ে গভর্নর বলেন, আমরা চ্যালেঞ্জিং সময় অতিক্রম করছি। মুদ্রানীতি প্রণয়নে দেশের সামষ্টিক অর্থনীতি, মোট দেশজ উৎপাদন বা জিডিপি ও মূল্যস্ফীতির লক্ষ্য বিবেচনায় নেয়া হয়েছে। মুদ্রানীতি প্রণয়নে উন্নয়ন সহযোগী, অর্থনীতিবিদ, গবেষক ও সাবেক গভর্নরদের মতামত নেয়া হয়েছে। 

Advertisement

তিনি বলেন, আমি নিশ্চিত করে বলতে পারি, যত দ্রুত এ তিন চ্যালেঞ্জের সমাধান হবে, বাংলাদেশের অর্থনীতিও তত দ্রুত বাউন্স করবে। স্বল্পমেয়াদে আমাদের দেশের অর্থনীতি স্থিতিশীল থাকবে। আমরা আশা করি, ভালো দিন শিগগিরই আসবে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!