ঢাকা,  রোববার   ২৯ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ অর্থনীতি ]

বাণিজ্যমেলায় নগদে ২২ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:০৩, ১৬ জানুয়ারি ২০২৩
বাণিজ্যমেলায় নগদে ২২ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক
বাণিজ্যমেলায় নগদে ২২ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় নির্দিষ্ট মার্চেন্ট থেকে নগদ-এর মাধ্যমে কেনাকাটায় গ্রাহকেরা সর্বোচ্চ ২২ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট বা ক্যাশব্যাক পাচ্ছেন। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে নগদ জানিয়েছে, লাইফস্টাইল, হোম অ্যাপ্লায়েন্স ও রেস্টুরেন্টের মত বিভিন্ন ক্যাটাগরির পণ্যে এই অফার চলছে। বাণিজ্য মেলায় নগদ গ্রাহকেরা এই অফারটি উপভোগ করতে পারবেন ৩১ জানুয়ারি ২০২৩ পর্যন্ত।

মেলায় নগদ-এর যেকোনো গ্রাহক নির্দিষ্ট মার্চেন্ট থেকে পণ্য কেনাকাটা করে নগদ অ্যাপ কিংবা ইউএসএসডি-এর (*১৬৭#) মাধ্যমে পেমেন্ট করলেই পাচ্ছেন এই ডিসকাউন্ট বা ক্যাশব্যাক অফারটি। 

এই অফারের আওতায় লাইফস্টাইল ক্যাটাগরিতে ভিস্তা ইলেকট্রনিক্স লিমিটেডের পণ্য কিনে গ্রাহকেরা পাবেন ২২ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট। পেমেন্ট করার সময় গ্রাহকেরা ডিসকাউন্টের পরিমাণ দেখতে পারবেন এবং মার্চেন্টকে হ্রাসকৃত মূল্য পরিশোধ করবেন। পাশাপাশি নগদ গ্রাহকেরা ভিস্তা ইলেকট্রনিক্স লিমিটেডে পণ্য কিনে একাধিকবার উপভোগ করতে পারবেন এই ডিসকাউন্ট অফারটি।

লাইফস্টাইল ক্যাটাগরিতে প্রভিডেন্স-এ মিলছে ১২ শতাংশ ক্যাশব্যাক। পাশাপাশি একই ক্যাটাগরিতে ভিশন, ওয়াকার, বেস্টবাই ও রিগ্যাল এ মিলছে ১০ শতাংশ ক্যাশব্যাক। এছাড়া ডেইলি শপিং থেকে ১,০০০ টাকা কেনাকাটা করে নগদ গ্রাহকেরা পাচ্ছেন ৫০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।

রেস্টুরেন্টের ক্যাটাগরিতে কুপার্স ও টেস্টি ট্রিট থেকে ১২ শতাংশ ক্যাশব্যাক উপভোগ করতে পারছেন নগদ গ্রাহকেরা। পাশাপাশি হোম এপ্লায়েন্স ক্যাটাগরিতে গাজী হোম এপ্লায়েন্স থেকে ২,০০০ টাকা কেনাকাটা করে নগদ গ্রাহকেরা পাচ্ছেন ১৫০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।

বাণিজ্য মেলায় অফারটি পেতে গ্রাহকের নগদ অ্যাকাউন্টটি অবশ্যই সচল থাকতে হবে। পাশাপাশি এই ক্যাম্পেইন চলাকালীন সময় নির্দিষ্ট মার্চেন্টের নিজস্ব পলিসি অনুযায়ী এই ক্যাশব্যাক বা ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন গ্রাহকেরা।

বাণিজ্য মেলায় নগদ-এর চলমান এই অফার সম্পর্কে বিস্তারিত জানতে গ্রাহকেরা ভিজিট করতে পারেন নগদ-এর অফিসিয়াল ফেসবুক পেইজে অথবা ওয়েবসাইটে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!