রোববার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানি গুলোর মধ্যে দাম বেড়েছে ১০৪টির, কমেছে ৪৩টির এবং অপরিবর্তীত রয়েছে ৯৬টি কোম্পানির শেয়ার।
এর আগে আজ লেনদেন শুরুর প্রথম পাঁচ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে নয় পয়েন্ট। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরো দুই পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ১৩ পয়েন্ট বেড়ে ছয় হাজার ৩০৭ পয়েন্টে অবস্থান করে।
.png)
অপরদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ২৪ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৬০৮ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।
এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে দুই কোটি চার লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ে ২২টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ১২টি এবং অপরিবর্তিত রয়েছে ১৩টি কোম্পানি শেয়ারের দর।