ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

সূচকের উত্থানে চলছে পুঁজিবাজারে লেনদেন

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৫:২৩, ১৪ ফেব্রুয়ারি ২০২৩
সূচকের উত্থানে চলছে পুঁজিবাজারে লেনদেন
ফাইল ফটো

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৭৬ পয়েন্টে অবস্থান করে।

ডিএসই শরীয়াহ্ সূচক ২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৩৭৪ ও ২২৩৩ পয়েন্টে রয়েছে। এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৮৭ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

Advertisement

এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৬৪টির, কমেছে ৭৭টির এবং অপরির্বতিত রয়েছে ৭৫টি কোম্পানির শেয়ার।

সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো- অলিম্পিক, জেনেক্স, বিএসসি, এপেক্স ফুট, জেমেনী সী ফুড, বিডিকম, আলহাজ্ব টেক্সটাইল, অরিয়ন ইনফিউশন, সী পার্ল ও এডিএন টেলিকম।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!