[ অর্থনীতি ]
রোববার বন্ধ থাকবে পুঁজিবাজার
ফাইল ফটো
স্বাধীনতা দিবস উপলক্ষে রোববার দেশের পুঁজিবাজার বন্ধ থাকবে। এদিন দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কার্যক্রম বন্ধ থাকবে।
সোমবার থেকে স্বাভাবিক নিয়মে লেনদেন চলবে উভয় স্টক এক্সচেঞ্জে। বৃহস্পতিবার ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
স্বাধীনতা দিবস উপলক্ষে রোববার দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক ও আদালতের কার্যক্রম বন্ধ থাকবে। দেশ ও বিদেশে দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হবে। এ কারণে এদিন দেশের অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মতো পুঁজিবাজারও বন্ধ থাকবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!