তিনি দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) বর্তমান সভাপতি। মো. জসিম উদ্দিন ২০২৩-২৪ মেয়াদে দক্ষিণ এশিয়া অঞ্চলের ব্যবসায়ীদের শীর্ষ এ সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
এফবিসিসিআইয়ের পক্ষ থেকে সোমবার এ তথ্য জানানো হয়েছে। খুব শিগগিরই রাজধানী ঢাকায় আনুষ্ঠানিকভাবে জসিম উদ্দিনের কাছে সার্ক চেম্বারের সভাপতির দায়িত্ব হস্তান্তর করবেন সংগঠনটির বর্তমান সভাপতি পাকিস্তানের ব্যবসায়ী নেতা ইফতিখার আলি মালিক।
.png)
মো. জসিম উদ্দিন মাত্র ১৮ বছর বয়সে ব্যবসায় হাতেখড়ি নিয়ে খ্যাতনামা শিল্পোদ্যোক্তায় পরিণত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় তিনি বেঙ্গল গ্রুপ অব ইন্ডাট্রিজ লিমিটেডের পরিচালক হিসেবে যোগদান করেন।
প্ল্যাস্টিকপণ্য উৎপাদনের মাধ্যমে শিল্পাঙ্গনে যাত্রা শুরু করে ব্যবসা ছড়িয়েছেন গণমাধ্যম, ব্যাংক, বীমা, হোটেল, আবাসন, সিমেন্ট, ইলেকট্র্রনিকস পণ্য, কেমিক্যাল, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, ট্রেডিং, তৈরি পোশাক ও পশু খাদ্য প্রক্রিয়াকরণসহ বিভিন্ন খাতে।
দেশের এ শীর্ষ ব্যবসায়ী নেতা বর্তমানে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি বেঙ্গল গ্রুপ অব ইন্ডাট্রিজ এবং বেঙ্গল মিডিয়া কর্পোরেশনের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
এফবিসিসিআইয়ের সভাপতির দায়িত্ব নেয়ার আগে তিনি বাংলাদেশ প্ল্যাস্টিক গুডস ম্যানুফেকচার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিপিজিএমইএ) সভাপতি হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন।
এর আগে, ২০১০-২০১২ মেয়াদে এফবিসিসিআইর প্রথম সহসভাপতি নির্বাচিত হন জসিম উদ্দিন। তারও আগে ২০০৮-২০১০ মেয়াদে এর পরিচালক ছিলেন তিনি।