বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশন (বিএসইসি) আরো জানায়, আগামী ২ জুলাই (রোববার) থেকে যথারীতি পুঁজিবাজার এবং পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে অফিসিয়াল এবং লেনদেন কার্যক্রম অব্যাহত থাকবে।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, ঈদ ও সাপ্তাহিক ছুটির কারণে মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত পুঁজিবাজারের লেনদেন কার্যক্রম বন্ধ থাকবে।
.png)
বিএসইসির তথ্যানুযায়ী, সরকারি ঘোষণা অনুসারে ২৭ জুন থেকে ৩০ জুন ঈদ উপলক্ষে সাধারণ ছুটি এবং এরপর ১ জুলাই সাপ্তাহিক ছুটি হওয়ার কারণে পুঁজিবাজারের অফিসিয়াল ও লেনদেন কার্যক্রম বন্ধ থাকবে।
এদিকে ঈদ উপলক্ষে দেশের সব আর্থিক প্রতিষ্ঠানও ৫ দিন বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত ২ জুন বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।
এতে বলা হয়, আগামী ২৭ জুন মঙ্গলবার সাধারণ ছুটি ঘোষিত হওয়ায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ২৭, ২৮, ২৯ ও ৩০ জুন রোজ মঙ্গল, বুধ, বৃহস্পতি ও শুক্রবার (৪ দিন) বাংলাদেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এর পরদিন শনিবার (১ জুলাই) সাপ্তাহিক ছুটি থাকায় ওইদিনও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩-এর ১৮ (ছ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ জারি করা হয়েছে বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক।