ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

ঈদের পর পুঁজিবাজারে সূচকের উত্থান-পতন

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ১৭:০৬, ২ জুলাই ২০২৩
ঈদের পর পুঁজিবাজারে সূচকের উত্থান-পতন
ছবি: ডেইলি বাংলাদেশ

পবিত্র ঈদুল আজহার পরবর্তী সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের উত্থান-পতনের মধ্য দিয়েই শেষ হয়েছে দেশের দুই পুঁজিবাজারের লেনদেন।

ডিএসই সূত্রে জানা গেছে, রোববার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১ পয়েন্ট কমে ৬ হাজার ৩৪৩ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ্ সূচক ১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে যথাক্রমে ১৩৭৬ ও ২১৯১ পয়েন্টে রয়েছে। এই সময়ে  লেনদেন হয়েছে ৭৮ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৭৭টির, কমেছে ৭৬টির এবং অপরির্বতিত রয়েছে ১১১টি কোম্পানির শেয়ার।

এর আগে, লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ৪ পয়েন্ট। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে ৩ পয়েন্ট কমে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। লেনদেন শুরুর ৩০ মিনিট পর সকাল সাড়ে ১০টায়  সূচক আগের দিনের চেয়ে ১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৪৫ পয়েন্টে অবস্থান করে।

Advertisement

অপরদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৮ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৭১০ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ১ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এই সময়ে ১৮টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে ও কমেছে ১২টির। এছাড়া ১৯টি কোম্পানি শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!