ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

১০৯ টাকার বেশি দামে ডলার বিক্রি নয়: বাফেদা

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৩৪, ৬ জুলাই ২০২৩
১০৯ টাকার বেশি দামে ডলার বিক্রি নয়: বাফেদা
ফাইল ফটো

দেশের সব ব্যাংককে আমদানিকারকদের কাছে ১০৯ টাকার বেশি দামে ডলার বিক্রি না করতে নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পক্ষে এ নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেদা)। 

মূলত দেশের বৈদেশিক মুদ্রার বাজার পর্যবেক্ষণ করে বাফেদা। গত সোমবার (৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে কঠোরভাবে নিয়ম মেনে চলতে নির্দেশ দেয় সংগঠনটি।

এতে বলা হয়, সম্প্রতি আমদানিকারকদের কাছে বিক্রি করা প্রতি ডলারের বিপরীতে ১০৯ টাকার বেশি নিয়েছে কয়েকটি ব্যাংক।

Advertisement

দেশের ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের সংগঠন বাফেদা ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)। এর আগে এক ডলার সর্বোচ্চ ১০৯ টাকায় বিক্রির সিদ্ধান্ত নেয় তারা। 

দুই সংগঠনের চুক্তি অনুযায়ী, সরকারের ২ দশমিক ৫ শতাংশ প্রণোদনার পাশাপাশি সর্বোচ্চ ১০৮ টাকা ৫০ পয়সায় রেমিট্যান্স প্রেরণকারীদের কাছ থেকে ডলার নিতে পারবে ব্যাংকগুলো। আর রফতানিকারকদের কাছ থেকে কেনার সময় মার্কিন মুদ্রাপ্রতি সর্বোচ্চ ১০৭ টাকা ৫০ পয়সা দিতে পারবে তারা।

এবিবির চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন বলেন, আগের প্রেস বিজ্ঞপ্তিতে আমদানিকারকদের জন্য ডলারের সর্বোচ্চ বিক্রয় হারের কথা উল্লেখ করেনি বিএফইডিএ। তাই হয়তো ভুল বোঝাবুঝি হয়েছে। আমদানিকারকদের জন্য ডলার বিনিময় হার কমেছে। বিজ্ঞপ্তি প্রকাশের পর এখন তা প্রত্যাশিত পর্যায়ে রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!