ভারতীয় শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত মে’র শুরুতে সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল সোনার দর। প্রতি আউন্সের মূল্য দাঁড়িয়েছিল ২০৭০ ডলারে।
.png)
বিশ্বে অদ্যাবধি আউন্সপ্রতি সোনার সর্বোচ্চ দাম উঠেছে ২০৭৫ ডলারে। ২০২০ সালে এ স্তরে পৌঁছায় ধাতুটি।
সিএনবিসির প্রতিবেদনে বলা হয়, বর্তমানে প্রতি আউন্স সোনার দাম ১৯১০ ডলারের আশেপাশে ঘোরাফেরা করছে। গত মার্চের পর যা সবচেয়ে কম।
আগামীতে সুদের হার বাড়াতে পারে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। এতে দেশটির মুদ্রা ডলারের মান ঊর্ধ্বমুখী রয়েছে। ফলে স্বর্ণের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে।
সম্প্রতি ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েল আভাস দিয়েছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এ বছরের বাকি সময় আরো দুইবার সুদের হার বাড়ানো হতে পারে। এ প্রেক্ষাপটে অর্থনীতিবিদরা বলছেন, চলতি মাসে ২৫ বেসিস পয়েন্ট সুদহার বাড়াতে পারে ফেড। আর আসছে নভেম্বরে সমপরিমাণ তা বৃদ্ধি করতে পারে তারা।