ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

কৃষকদের ৩৫ হাজার কোটি টাকা ঋণ দেবে ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৪২, ৬ আগস্ট ২০২৩
কৃষকদের ৩৫ হাজার কোটি টাকা ঋণ দেবে ব্যাংক
রোববার নতুন অর্থবছরের জন্য কৃ‌ষি ও পল্লী ঋণ এ নীতিমালা এবং কর্মসূচি অনুষ্ঠানিকভাবে ঘোষণা অনুষ্ঠানে বিশিষ্টজনরা। ছবি: ডেইলি বাংলাদেশ

চলতি ২০২৩-২৪ অর্থবছরে কৃষি উৎপাদন বাড়াতে কৃষকদের জন্য ৩৫ হাজার কোটি টাকা ঋণ বরাদ্দ রেখেছে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো।

রোববার নতুন অর্থবছরের জন্য কৃ‌ষি ও পল্লী ঋণ এ নীতিমালা এবং কর্মসূচি আনুষ্ঠা‌নিকভা‌বে ঘোষণা করেন বাংলা‌দেশ ব্যাং‌কের ডেপু‌টি গভর্নর এ কে এম সা‌জেদুর রহমান খান।

বাংলাদেশ ব্যাং‌কের তথ্যানুযায়ী, চলতি ২০২৩-২০২৪ অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের বার্ষিক কৃষি ও পল্লী ঋণ বিতর‌ণের লক্ষ্য ঠিক ক‌রা হয়ে‌ছে ৩৫ হাজার কোটি টাকা, যা গত অর্থবছরের চেয়ে ১৩ দশমিক ৬০ শতাংশ বেশি। গত অর্থবছর কৃষি ঋণের লক্ষ্য ছিল ৩০ হাজার ৮১১ কোটি টাকা।

Advertisement

এবার কৃষি ও পল্লী ঋণের চাহিদা বিবেচনায় চলতি অর্থবছরে মোট লক্ষ্যমাত্রার মধ্যে রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলো ১২ হাজার ৩০ কোটি টাকা এবং বেসরকারি ২১ হাজার ৯২৩ কোটি টাকা কৃষি এবং বিদেশি বাণিজ্যিক ব্যাংক এক হাজার ৪৭ কো‌টি টাকা পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

এদিকে গত ২০২২-২৩ অর্থবছরে ব্যাংকগুলো মোট ৩২ হাজার ৮৩০ কোটি টাকা কৃষি ও পল্লী ঋণ বিতরণ করে, যা অর্থবছরের মোট লক্ষ্যমাত্রার চেয়ে ১০৬ দশমিক ৫৫ শতাংশ।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন- কৃষি ঋণ বিভাগের প‌রিচালক কা‌নিজ ফা‌তেমা, প‌রিচালক দেবাশীষ সরকারসহ বি‌ভিন্ন বা‌ণি‌জ্যিক ব্যাং‌কের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা প‌রিচালকরা।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!