ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

পুঁজিবাজারে ভালো কোম্পানি আনতে ডিএসইর উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৪১, ২০ আগস্ট ২০২৩
পুঁজিবাজারে ভালো কোম্পানি আনতে ডিএসইর উদ্যোগ
ফাইল ফটো

পুঁজিবাজারে ভালো কোম্পানি তালিকাভুক্তি বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে ডিএসই। এ লক্ষ্যে মার্চেন্ট ব্যাংকারদের সঙ্গে সোমবার বৈঠকে বসতে যাচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ঐদিন বিকেল ৩টায় ডিএসই ট্রেনিং একাডেমিতে এ নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হবে।

রোববার  ডিএসই’র এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

ডিএসই’র পক্ষ থেকে বলা হয়েছে, স্টক এক্সচেঞ্জে নতুন নতুন কোম্পানির তালিকাভুক্তি ত্বরান্বিত করা এবং পুঁজিবাজার উন্নয়নে মানসম্পন্ন আইপিও আনতে মার্চেন্ট ব্যাংকারদের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে ডিএসই।

Advertisement

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন-এর প্রেসিডেন্ট মো. ছায়েদুর রহমান।

এছাড়া উপস্থিত থাকবেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম. সাইফুর রহমান মজুমদার, এফসিএ-সহ ডিএসই’র ঊর্ধ্বতন কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!