ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

ফেসবুকে লোগো ব্যবহার করে ভুয়া তথ্য প্রচার, বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

অর্থনীতি ডেস্ক
প্রকাশিত: ২১:৫৩, ২০ আগস্ট ২০২৩
ফেসবুকে লোগো ব্যবহার করে ভুয়া তথ্য প্রচার, বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা
ফাইল ফটো

ফেসবুকে বাংলাদেশ ব্যাংকের লোগো ব্যবহার করে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে। এছাড়া অনলাইনে নানা ধরনের ভুয়া তথ্য প্রচার করা হচ্ছে। এসব তথ্য ও নিয়োগ বিজ্ঞপ্তি সঠিক নয় বলে গ্রাহকদের সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক।

রোববার এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইনে নিয়োগ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের লোগো ব্যবহার করে মিথ্যা ও ভুয়া তথ্য প্রচারিত হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের এ ধরনের কোনো ফেসবুক অ্যাকাউন্ট বা গ্রুপ নেই। ভুয়া গ্রুপ কিংবা আইডির তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য গ্রাহকদের অনুরোধ করা হচ্ছে।

Advertisement

কেন্দ্রীয় ব্যাংক স্পষ্ট জানিয়ে দিয়েছে, এসব প্রচারণায় বা প্রচারিত তথ্যের প্রভাবে কেউ কোনো প্রকার ক্ষতি, লোকসান বা অসুবিধার সম্মুখীন হলে দায় নেয়া হবে না।

বাংলাদেশ ব্যাংকের নামে বিভিন্ন সময় ভুয়া ফেসবুক পেজ খুলে মিথ্যা ও বানোয়াট বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করা হচ্ছে। সংশ্লিষ্ট বিজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সব নাগরিককে ডলারসহ অনেক সুবিধা দেওয়ার দাবি করা হচ্ছে। শুধু তাই নয়, ব্যবহারকারীর জন্য নিবন্ধন ফাইলও দেওয়া হচ্ছে। এতে ব্যক্তিগত অনেক তথ্য অজানা প্রতারকদের কাছে চলে যাচ্ছে।

সম্প্রতি এসব ভুয়া ফেসবুক পেজ বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষের নজরে আসে। এতে দেখা যায়, কেন্দ্রীয় ব্যাংকের লোগো ব্যবহার করে মিথ্যা বা ভুয়া তথ্য প্রচারিত হচ্ছে। তাই গ্রাহকদের সতর্ক করতে ফেসবুক অ্যাকাউন্ট না থাকার তথ্য দিলো আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!