ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

বাজার মূলধন বেড়েছে ২ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৩৬, ২৬ আগস্ট ২০২৩
বাজার মূলধন বেড়েছে ২ হাজার কোটি টাকা
ফাইল ফটো

আগস্ট মাসের শেষ সপ্তাহে বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দর। ফলে বেড়েছে লেনদেন ও সূচক। এতে বিনিয়োগকারীদের বাজার মূলধন অর্থাৎ পুঁজি বেড়েছে ২ হাজার কোটি টাকা।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, আগস্ট মাসের চতুর্থ সপ্তাহে ৯৭টি কোম্পানির শেয়ারে দাম বেড়েছে, বিপরীতে কমেছে ৬০টি কোম্পানির শেয়ারের দর। এতে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিনিয়োগকারীদের পুঁজি বা বাজার মূলধন বেড়েছে প্রায় ২ হাজার কোটি টাকা। একই অবস্থা অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)।

ডিএসইর তথ্য মতে, গত ২০ আগস্ট সপ্তাহের প্রথম কর্মদিবসে লেনদেনের শুরুতে ডিএসইর মূলধন ছিল ৭ লাখ ৭৩ হাজার ৩৩৫ কোটি ৪৯ লাখ ৩৫ হাজার টাকা। আর শেষ দিন বৃহস্পতিবার লেনদেন শেষে মূলধন দাঁড়ায় ৭ লাখ ৭৫ হাজার ২২৪ কোটি ৮৯ লাখ ২০ হাজার টাকা।

Advertisement

অর্থাৎ টাকার অংকে পুঁজি বেড়েছে ১ হাজার ৮৮৮ কোটি টাকা, যা শতাংশের হিসেবে বেড়েছে দশমিক ২৪ শতাংশ। এর আগের মূলধন কমেছিল ৫ হাজার ৮৭১ কোটি ৬ লাখ ৭৫ হাজার ৯৪৬ টাকা।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে বাজারে লেনদেন হয়েছে মোট ৩৮২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট।

এর আগের সপ্তাহে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছিল ৩৬টির, কমেছিল ১৪৪টির আর অপরিবর্তিত ছিল ২২৫টি কোম্পানির শেয়ারের দাম।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক আগের সপ্তাহের চেয়ে ২৫ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৮০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক সাত পয়েন্ট ও ডিএস-৩০ সূচক আগের সপ্তাহের চেয়ে আট পয়েন্ট বেড়েছে।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ৯২ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৫৭০ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে লেনদেন হয়েছে ৬৪ কোটি ২ লাখ টাকা। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮৫টির, কমেছে ৪৫টির আর অপরিবর্তিত রয়েছে ১৫০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!