এদিন ডিএসইর লেনদেন ৮৫০ কোটি টাকার ঘর অতিক্রম করেছে, যা গত ২ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন ডিএসইতে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
রোববার ডিএসইতে ৮৬৭ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইতে আগের দিন থেকে ১৭০ কোটি ৬০ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৬৯৭ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
.png)
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩১১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৪০ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৩টির, কমেছে ৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৯টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ১ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।