ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

নীতি সুদহার বাড়ালো বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৫৫, ৪ অক্টোবর ২০২৩
নীতি সুদহার বাড়ালো বাংলাদেশ ব্যাংক
ফাইল ফটো

ডিসেম্বরে মধ্যে মূল্যস্ফীতি ৮ শতাংশে নামিয়ে আমানতে সুদের হার বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ জন্য নীতি সুদহার বা রেপো রেট একবারে দশমিক ৭৫ শতাংশীয় পয়েন্ট বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। নতুন নীতি সুদহার ৬ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। ফলে নতুন নীতি সুদহার বা রেপো রেট হবে ৭ দশমিক ২৫ শতাংশ। 

বুধবার কেন্দ্রীয় ব্যাংকের উচ্চপর্যায়ের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। 

নতুন নির্দেশনা অনুযায়ী, কেন্দ্রীয় ব্যাংক থেকে ব্যাংকগুলো যে টাকা ধার করে, তার সুদহার বাড়বে। পাশাপাশি ব্যাংকগুলোতে রাখা আমানত ও ব্যাংকঋণের সুদহারও বাড়বে।

Advertisement

এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেন, মূল্যস্ফীতি কমাতে নীতি সুদহার দশমিক ৭৫ শতাংশ পয়েন্ট বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। ট্রেজারি বন্ড বিলের সুদ বাড়ায় স্মার্ট রেট বৃদ্ধি পাবে। আর ছয় মাসের ট্রজারি বিলের গড় হিসাবে স্মার্ট সুদের হার নির্ধারণ করায় এখন থেকে আমানত ও ঋণের সুদহারও বৃদ্ধি পাবে। 

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাইয়ে স্মার্ট রেট ছিল ৭ দশমিক ১০ শতাংশ। আগস্টে তা বেড়ে হয়েছে ৭ দশমিক ১৪ শতাংশ, যা সদ্য সমাপ্ত সেপ্টেম্বরেও অপরিবর্তিত ছিলো। এই সুদের হার অক্টোবরে ৭ দশমিক ২০ করা হয়। সেখানে নতুন করে নীতি সুদহার বৃদ্ধির ফলে সব সুদ বৃদ্ধি পাবে। 
 

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!