ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

পোশাক খাতে আরো সহযোগিতা চায় বিজিএমইএ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:২৯, ১০ অক্টোবর ২০২৩
পোশাক খাতে আরো সহযোগিতা চায় বিজিএমইএ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) চলমান বৈশ্বিক অর্থনৈতিক সংকটের চ্যালেঞ্জ মোকাবিলায় তৈরি পোশাক শিল্পে সহযোগিতা সম্প্রসারণের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রতি অনুরোধ জানিয়েছে।

মঙ্গলবার এনবিআরের সদস্য (কর) মো. নাজমুল করিমের সঙ্গে বৈঠকে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান এ অনুরোধ জানান। এ সময় এফবিসিসিআই সহসভাপতি এবং বিজিএমইএর সাবেক পরিচালক মুনির হোসেন উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশের পোশাক রফতানির উপর বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতির উল্লেখযোগ্য প্রভাবগুলো এবং পোশাকখাতে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো মোকাবিলা করে শিল্প পরিচালনা করার সম্ভাব্য কৌশলগুলো নিয়ে আলোচনা করা হয়।

Advertisement

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং উচ্চ মূল্যস্ফীতির প্রেক্ষিতে চলমান বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার কারণে বর্তমানে বাংলাদেশের পোশাক শিল্প একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে।

তিনি বলেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার ফলে পোশাকের উপর ভোক্তারা ব্যয় হ্রাস করেছেন, ফলে পোশাকের অর্ডার কমেছে এবং রফতানি হ্রাস পেয়েছে। উপরন্তু, ফ্যাশন শিল্পে পণ্য সরবরাহের জন্য সম্ভাব্য স্বল্পতম লিড টাইমের চাহিদা ক্রমবর্ধমানভাবে বেড়েছে।

এই চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বিশ্ববাজারে পোশাক শিল্পের প্রতিযোগী সক্ষমতা ধরে রাখতে বিজিএমইএ সভাপতি এনবিআরের পরিষেবাগুলো আরো দ্রুত প্রদানের প্রয়োজনীয়তার উপর জোর দেন।

তিনি বলেন, জাহাজীকরণে বিলম্ব হলে অতিরিক্ত খরচ বহন করতে হতে পারে, যা শেষ পর্যন্ত শিল্পের প্রতিযোগী সক্ষমতাকে প্রভাবিত করবে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: বিজিএমইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!