ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

এলপিজির নতুন দাম জানা যাবে কাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩:২৫, ১ নভেম্বর ২০২৩
এলপিজির নতুন দাম জানা যাবে কাল
ফাইল ফটো

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য চলতি নভেম্বর মাসে কত হচ্ছে তা জানা যাবে আগামীকাল বৃহস্পতিবার। চলতি এক মাসের জন্য এলপিজির নতুন দাম নির্ধারণ করবে বাংলাদেশ অ্যানার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বিইআরসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরামকোর ঘোষিত নভেম্বর মাসের সৌদি সিপি অনুযায়ী নভেম্বর মাসের জন্য ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয়ক সম্পর্কে বাংলাদেশ অ্যানার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা বৃহস্পতিবার বিকেল ৩টায় ঘোষণা করা হবে।
 
গত ২ অক্টোবর ভোক্তা পর্যায়ে বাড়ানো হয় এলপিজির দাম। সেপ্টেম্বরের তুলনায় অক্টোবর মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৭৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৬৩ টাকা নির্ধারণ করা হয়। একইসঙ্গে অটোগ্যাসের দামও বাড়ায় বিইআরসি। অক্টোবর মাসে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার নির্ধারণ করা হয় ৬২ টাকা ৫৪ পয়সা।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: এলপিজি
লিংক সফলভাবে কপি হয়েছে!