এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫ পয়েন্ট কমে ৬ হাজার ২৭৩ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে যথাক্রমে ১৩৬০ ও ২১৩৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে ৪৪৩ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। আগের কার্যদিবসের চেয়ে যা প্রায় ৭১ কোটি টাকা বেশি।
.png)
বৃহস্পতিবার ডিএসইতে ৩১৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫৬টি, কমেছে ৮৪টি এবং অপরিবর্তিত রয়েছে ১৭৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৫৭৩ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ১৫০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৩৩টির, কমেছে ৪৮টি এবং অপরিবর্তিত রয়েছে ৬৯টির কোম্পানির শেয়ার দর।
বৃহস্পতিবার সিএসইতে ১১ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আগের দিনের চেয়ে যা প্রায় ৭ কোটি টাকা বেশি।