ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

অবৈধ লেনদেনের অপরাধে ওয়ালেটমিক্সের লাইসেন্স বাতিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০৯, ২০ নভেম্বর ২০২৩
অবৈধ লেনদেনের অপরাধে ওয়ালেটমিক্সের লাইসেন্স বাতিল
ফাইল ফটো

অবৈধ লেনদেনের অপরাধে পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠান ওয়ালেটমিক্স লিমিটেডের লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে এখন থেকে ওয়ালেটমিক্সের সঙ্গে ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানসহ কোনো প্রতিষ্ঠান লেনদেন করতে পারবে না।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক বলেন, ওয়ালেটমিক্স অবৈধ লেনদেন করেছে, যার অনুমোদন ছিল না। এ কারণে তাদের লাইসেন্স বাতিল করা হয়েছে। 

Advertisement

লাইসেন্স বাতিলের নির্দেশনাটি কেন্দ্রীয় ব্যাংক দেশের সব তফসিলি ব্যাংক, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার, পেমেন্ট সিস্টেম অপারেটর ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!