[ অর্থনীতি ]
যেসব কারণে লাফিয়ে বাড়ছে সোনার দাম
ফাইল ফটো
বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ স্তরে উঠেছে সোনর দর। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ২১০০ ডলারে। এরই মধ্যে দেশের বাজারেও হু হু করে বাড়ছে গুরুত্বপূর্ণ ধাতুটির দাম। ২২ ক্যারেটের প্রতি ভরির মূল্য নিষ্পত্তি হয়েছে ১ লাখ ৯ হাজার ৮৭৫ টাকায়।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, দেশের বাজারে তেজাবী সোনার (পাকা বা খাঁটি স্বর্ণ) দাম বাড়ছে। একই সময়ে আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতুটির দর ঊর্ধ্বমুখী হয়েছে। স্থানীয় মার্কেটেও যার ব্যাপক প্রভাব পড়েছে। ফলে মূল্য বাড়ছে।
মঙ্গলবার সংবাদমাধ্যম ইয়াহু ফিন্যান্সের প্রতিবেদনে বলা হয়, শিগগিরই কঠোর মুদ্রানীতি গ্রহণ থেকে সরে আসতে পারে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। ২০২৪ সালে সুদের হার কমাতে পারে তারা। গত শুক্রবার আটলান্টার স্পেলম্যান কলেজে বক্তৃতাকালে ফেড চেয়ার জেরোম পাওয়েল এই আভাস দেন। এমনটি হলে মার্কিন মুদ্রা ডলার এবং ট্রেজারি ইল্ড নিম্নমুখী হবে। ফলে সোনার দরে উত্থান ঘটবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!