ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

সূচকের উত্থান, আধা ঘণ্টায় লেনদেন ১০০ কোটি ছাড়াল

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪১, ৬ ডিসেম্বর ২০২৩
সূচকের উত্থান, আধা ঘণ্টায় লেনদেন ১০০ কোটি ছাড়াল
ফাইল ফটো

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে। ডিএসইতে আধা ঘণ্টায় লেনদেন ১০০ কোটি টাকা ছাড়িয়েছে।

বুধবার ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৫৩ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ সূচক ১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৩৬০ ও ২১১৪ পয়েন্টে রয়েছে। এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ১০০ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

Advertisement

বুধবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০০টির, কমেছে ৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৬টি কোম্পানির শেয়ার।

অপরদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৯ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৫৩৩ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ১ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ের ২৪টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানি শেয়ারের দর।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!