এদিন লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৫৪ পয়েন্টে অবস্থান করে। ডিএসইর শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে যথাক্রমে ১৩৬১ ও ২১১৫ পয়েন্টে রয়েছে। এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৯৩ কোটি ২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
রোববার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৭১টির, কমেছে ৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৭টি কোম্পানির শেয়ার।
.png)
এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো- খুলনা প্রিন্টিং, সেন্ট্রাল ফার্মা, ফুওয়াং সিরামিক, ইয়াকিন পলিমার, এসকে ট্রিমস, অ্যাডভেন্ট ফার্মা, বিডি থাই, মুন্নু সিরামিক, সোনালি আঁশ ও সী পার্ল।
এর আগে, রোববার লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ১ পয়েন্ট। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে ২ পয়েন্ট কমে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৫৫ পয়েন্টে অবস্থান করে।
অপরদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএএসপিআই সূচক ৯ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৫৪৬ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।
এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৫৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এসময়ের মধ্যে ১৮টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ারের দর।