ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

ঊর্ধ্বমুখী সূচক, চলছে লেনদেন

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৭, ১৮ ডিসেম্বর ২০২৩
ঊর্ধ্বমুখী সূচক, চলছে লেনদেন
ফাইল ফটো

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে।

ডিএসই সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৬৪ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ্ সূচক ১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৩৬৪ ও ২১০৩ পয়েন্টে রয়েছে। এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৮৪ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৭টির, কমেছে ৩১টির এবং অপরির্বতিত রয়েছে ১০০টি কোম্পানির শেয়ার।

Advertisement

অপরদিকে, লেনদেন শুরুর আধা ঘণ্টা পর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৬ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৫৮০ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ২ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এই সময়ের মধ্যে ২৩টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ১২টি এবং অপরিবর্তিত রয়েছে ১৭টি কোম্পানি শেয়ারের দর।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!