ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এলো আরো ১৬৩ টন পেঁয়াজ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫০, ১৮ ডিসেম্বর ২০২৩
সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এলো আরো ১৬৩ টন পেঁয়াজ
ফাইল ফটো

ভারত রফতানি বন্ধ ঘোষণার পরও চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হচ্ছে।

সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছয়টি ট্রাকে ১৩৬ মেট্রিক টন পেঁয়াজ এসেছে এ স্থলবন্দরে। এর আগে গত দুদিনে ৩৬০ টন পেঁয়াজ এ স্থলবন্দর দিয়ে বাংলাদেশে এসেছে।

সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি জানান, ৭ ডিসেম্বর থেকে পেঁয়াজ রফতানি বন্ধ করেছে ভারত। তবে এর আগে যে পেঁয়াজগুলোর এলসি করা ছিল, সেগুলো পর্যায়ক্রমে স্থলবন্দরে প্রবেশ করছে। গতকাল ১০ ট্রাকে ২০০ টন পেঁয়াজ স্থলবন্দরে প্রবেশ করেছে। সোমবার দুপুর পর্যন্ত ছয়টি ট্রাকে আরো ১৬৩ টন পেঁয়াজ এসেছে।

এর আগে ৭ ডিসেম্বর ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রফতানি বন্ধের ঘোষণা দেওয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: পেঁয়াজ
লিংক সফলভাবে কপি হয়েছে!