[ অর্থনীতি ]
চট্টগ্রামে এলো ২২৬ টন পেঁয়াজ
ফাইল ফটো
চট্টগ্রাম সমুদ্রবন্দর দিয়ে গত দুইদিনে চীন ও পাকিস্তান থেকে ২২৬ টন পেঁয়াজ আমদানি করা হয়েছে।
চট্টগ্রাম সমুদ্রবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক মোহাম্মদ শাহ আলম সোমবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, চট্টগ্রাম সমুদ্রবন্দরে গত দুই দিনে ২২৬ টন পেঁয়াজ নিয়ে জাহাজ ভিড়েছে। চীন এবং পাকিস্তান থেকে এসব পেঁয়াজ আমদানি করা হয়। এর মধ্যে ১০ ডিসেম্বর চীন থেকে আমদানি করা হয় ১৬৮ টন। সোমবার পাকিস্তান থেকে আমদানি করা হয় ৫৮ টন।
.png)
মোহাম্মদ শাহ আলম আরো বলেন, এসব পেঁয়াজ খালাসের জন্য আমাদের কাছে আবেদন করা হয়েছে। গত ১০ দিনে চীন এবং পাকিস্তান থেকে প্রায় এক হাজার টন পেঁয়াজ আমদানি করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!