ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

বিজিএমইএয়ের আয়োজনে ক্যারিয়ার সামিট শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৪৪, ২৩ ডিসেম্বর ২০২৩
বিজিএমইএয়ের আয়োজনে ক্যারিয়ার সামিট শুরু
ছবি: সংগৃহীত

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) আয়োজনে শুরু হয়েছে দুইদিন ব্যাপী ক্যারিয়ার সামিট অ্যান্ড ফেস্ট।

শনিবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে এ সামিটের উদ্বোধন করা হয়। বিজিএমইএয়ের সভাপতি ফারুক হাসান প্রধান অতিথি হিসেবে ক্যারিয়ার সামিটের উদ্বোধন করেন।

বিজিএমইএ জানিয়েছে, পোশাক শিল্পে বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট এবং নেতৃত্বস্থানীয় কোম্পানির মধ্যে সংযোগ স্থাপন করার জন্যই ইভেন্টটি আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের পোশাক শিল্প বিষয়ে প্রয়োজনীয় তথ্যাদি দেওয়া, যেন তারা দক্ষতাসমৃদ্ধ হয়ে ক্যারিয়ারে সফল হতে পারে।

Advertisement

ইভেন্টে ৪০টিরও বেশি স্বনামধন্য নিয়োগদানকারী প্রতিষ্ঠানসহ বেশকিছু বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করবে। দেশের সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, টেক্সটাইল কলেজ, বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠানের শেষ বর্ষের এবং প্রাক্তন শিক্ষার্থীরা যারা পোশাক শিল্পে চাকরি করতে ইচ্ছুক, তাদের সবার জন্য এখানে অবারিতভাবে সিভি ড্রপ এবং অন স্পট ইন্টারভিউ দেওয়ার সুযোগ উন্মুক্ত রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস এম মাহফুজুর রহমান, বিজিএমইএয়ের পরিচালক আসিফ আশরাফ, জি-স্টার রোয়ের রিজিওনাল অপারেশনস ম্যানেজার শফিউর রহমান এবং ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার অ্যান্ড টেকনোলজিস্টস এর সভাপতি মো. শফিকুর রহমান।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!