ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

ট্যাক্স গাইড প্রকাশ করলো ঢাকা চেম্বার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:০৫, ২৭ ডিসেম্বর ২০২৩
ট্যাক্স গাইড প্রকাশ করলো ঢাকা চেম্বার
ছবি: সংগৃহীত

প্রতি বছরের মতো ট্যাক্স গাইড প্রকাশ করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।

বুধবার রাজধানীর ডিসিসিআই অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ‘ট্যাক্স গাইড ২০২৩-২৪’ এর মোড়ক উন্মোচন করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (কর আপিল ও অব্যাহতি) মো. ইকবাল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন ডিসিসিআই সভাপতি আশরাফ আহমেদ, ঊর্ধ্বতন সহ-সভাপতি মালিক তালহা ইসমাইল বারী ও সহ-সভাপতি মো. জুনায়েদ ইবনে আলীসহ পরিচালনা পর্ষদের সদস্যরা।

Advertisement

দুই দশকের বেশি সময় ধরে ঢাকা চেম্বার তার সদস্যদের আয়কর, ভ্যাট, কাস্টমস আইনের পরিবর্তন সম্পর্কে অবহিত করার জন্য ডিসিসিআই ট্যাক্স গাইড প্রকাশ করে আসছে।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে ডিসিসিআই সভাপতি আশরাফ আহমেদ বলেন, সম্প্রতি জারিকৃত ‘আয়কর আইন ২০২৩’-এর আলোকে এবারের ট্যাক্স গাইডে আয়কর অংশের পরিবর্তন করা হয়েছে, যা ব্যবসায়ীদের পাশাপাশি ব্যক্তি পর্যায়ে আয়কর রির্টান, আপিল ও কর সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সহজে ও সাবলীলভাবে সম্পন্নে সহায়ক হবে।

রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জনে করজাল সম্প্রসারণ, রাজস্ব প্রদান প্রক্রিয়ায় পুরোপুরি অটোমেশন নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্ট নীতিমালার সহজীকরণ ও সংস্কারের ওপর এসময় গুরুত্বারোপ করেন ঢাকা চেম্বার সভাপতি।

ডিসিসিআইর সদস্যরা ট্যাক্স গাইডটি বিনামূল্যে পাবেন। অন্যান্যরা নির্ধারিত ফির মাধ্যমে চেম্বার সচিবালয় থেকে কিনতে পারবেন। 

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!