যেসব দেশে উপরোক্ত ব্যবস্থা চালু হয়েছিল, তারা নির্দিষ্ট পরিমাণ সোনার হিসাবে নিজস্ব মুদ্রার মান নির্ধারণ করে। যদিও ১৯ শতকের সত্তর দশকের দিকে এ ব্যবস্থা বাদ দেওয়া হয়। কিন্তু এখনো অনেক দেশ সোনা মজুত রাখছে। সম্প্রতি বিশ্বে অর্থনৈতিক অনিশ্চয়তা বৃদ্ধি পাওয়ায় সোনার মজুত বেড়েই চলছে।
লন্ডনভিত্তিক ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল (ডব্লিউজিসি) সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে বিশ্বের কোন দেশের কাছে কী পরিমাণ সোনা মজুত রয়েছে। ২০২৩ সালের জুলাই থেকে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত হিসাব করে তালিকাটি তৈরি করা হয়েছে।
.png)
ডব্লিউজিসি’র তথ্য অনুযায়ী, বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি সোনা মজুত রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটির কেন্দ্রীয় ব্যাংকে ৮ হাজার ১৩৩ দশমিক ৪৬ টন সোনা রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ইউরোপের দেশ জার্মানি। তিন হাজার টনের বেশি সোনা মজুত রয়েছে জার্মানির। তৃতীয়তে ইউরোপের আরেক দেশ ইতালি। দুই হাজার টনের বেশি সোনা মজুত রয়েছে এ দেশটির।
এরপরই রয়েছে ফ্রান্স। এ দেশটিরও প্রায় দুই হাজার টন সোনা মজুত রয়েছে। তারপর শীর্ষ ১০-এ রয়েছে যথাক্রমে- রাশিয়া, চীন, সুইজারল্যান্ড, জাপান, ভারত ও নেদারল্যান্ডস।
এছাড়া তুরস্ক, তাইওয়ান, উজবেকিস্তান, পর্তুগাল, পোল্যান্ড, সৌদি আরব, যুক্তরাজ্য, কাজাখস্তান, লেবানন ও স্পেন স্থান পেয়েছে এ তালিকায়।
সূত্র: ফোর্বস ইন্ডিয়া