কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ডিসেম্বর শেষে দেশের ব্যাংকগুলো মোট ঋণ বিতরণ করেছে ১৬ লাখ ১৭ হাজার ৬৮৯ কোটি টাকা। এর মধ্যে এক লাখ ৪৫ হাজার ৬৩৩ কোটি টাকা খেলাপিতে পরিণত হয়েছে, যা মোট বিতরণকৃত ঋণের নয় শতাংশ।
নির্বাচন, ঋণ পুনঃতপশিল এবং অবলোপনের কারণে খেলাপি ঋণ কমেছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।
.png)
২০২৩ সালের সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংকিং খাতের মোট বিতরণকৃত ঋণের ছিল পরিমাণ ১৫ লাখ ৬৫ হাজার ১৯৫ কোটি টাকা। এর মধ্যে এক লাখ ৫৫ হাজার ৩৯৭ কোটি টাকা খেলাপি ঋণে পরিণত হয়েছে। এটি ছিল মোট বিতরণকৃত ঋণের নয় দশমিক ৯৩ শতাংশ। অর্থাৎ দেশের ব্যাংক খাতে তিন মাসের ব্যবধানে খেলাপি কমেছে নয় হাজার ৭৬৪ কোটি টাকা। যা এর আগের বছরের (ডিসেম্বর-২০২২) একই সময়ের চেয়ে ২৪ হাজার ৯৭৭ কোটি টাকা বেশি। ঐ বছরের ডিসেম্বর শেষে এক লাখ ২০ হাজার ৬৫৬ কোটি টাকা ছিল খেলাপি ঋণের পরিমাণ।
এছাড়া ২০২৩ সালের প্রথম নয় মাসে ব্যাংক খাতে পুনঃতপশিল হয়েছে ১৮ হাজার ৮১২ কোটি টাকা। আর শেষ তিন মাসে পুনঃতপশিল হয়েছে ১৫ হাজার কোটি টাকার বেশি। এর বাইরে গত বছর সুদ মওকুফ করা হয়েছে প্রায় এক হাজার কোটি টাকা।