ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

পুঁজিবাজারে ভালো কোম্পানি আনতে হবে: ডিসিসিআই সভাপতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩৭, ১৩ ফেব্রুয়ারি ২০২৪
পুঁজিবাজারে ভালো কোম্পানি আনতে হবে: ডিসিসিআই সভাপতি
ছবি: সংগৃহীত

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি আশরাফ আহমেদ বলেছেন, দেশের পুঁজিবাজারে ভালো কোম্পানিগুলোকে নিয়ে আসতে হবে। তাদের এনে বিনিয়োগ বাড়াতে হবে। এ বিষয়ে কিছু পদক্ষেপ নেয়ার চেষ্টা চলছে।

মঙ্গলবার ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) আয়োজিত ‘সিএমজেএফ টকে’ অংশ নিয়ে ডিসিসিআই সভাপতি এসব কথা বলেন।

ডিসিসিআই সভাপতি বলেন, ব্যাংক থেকে দীর্ঘমেয়াদি লোন নেয়া খুব ডিফিকাল্ট। এটা পুঁজিবাজারে নেই। আপনি বন্ড ইস্যু করে ৫ বছর বা ১০ বছরের জন্য অর্থ সংগ্রহ করতে পারেন। আপনি যখন খুশি সেটা বিক্রি করে দিতে পারেন। পুঁজিবাজার থেকে পুঁজি সংগ্রহ করাটা একটু সময়সাপেক্ষ। এটা ইমিডিয়েট কাজ করবে না। দীর্ঘমেয়াদে এটা নিয়ে কাজ করা যাবে।

Advertisement

তিনি বলেন, ক্যাপিটাল মার্কেটে ভালো কোম্পানি আনার বিষয়ে অনেকগুলো পদক্ষেপ নেয়ার চেষ্টা করছি। ভালো প্রতিষ্ঠানগুলো বন্ড ও ফিক্সড ডিপোজিট দুটোতেই আসতে পারে। বন্ড মার্কেটে প্রাইমারি ট্রেড হচ্ছে কিন্তু সেকেন্ডারি হচ্ছে না। ইস্যুয়ারদের নিয়ে এসে আমাদের ইনভেস্টমেন্ট বাড়াতে হবে।

রাজধানীর পুরানা পল্টনের আল-রাজী কমপ্লেক্স সিএমজেএফের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিএমজেএফের সাধারণ সম্পাদক আবু আলীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সভাপতি গোলাম সামদানী ভূঁইয়া।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!