[ অর্থনীতি ]
বাংলাদেশ ব্যাংকে নতুন দুই ডেপুটি গভর্নর
ড. মো. হাবিবুর রহমান ও মো. খুরশীদ আলম। ফাইল ফটো
বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. মো. হাবিবুর রহমান ও নির্বাহী পরিচালক মো. খুরশীদ আলম ডেপুটি গভর্নর (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন। তারা এ কে এম সাজিদুর রহমান ও আবু ফরাহ মোহাম্মদ নাসের এর স্থলাভিষিক্ত হবেন।
বুধবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক আদেশে তাদের আগামী তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
খুরশীদ আলম বর্তমানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক-১ হিসেবে কর্মরত আছেন। ড. হাবিবুর রহমান বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীবিদ।
.png)
এখন দুজনকেই নিয়মিত চাকরি থেকে স্বেচ্ছা অবসর নিয়ে ডেপুটি গভর্নরের চুক্তিভিত্তিক পদে যোগদান করতে হবে।
চলতি মাসের ২ ফেব্রুয়ারি এ কে এম সাজেদুর রহমান খান এবং গত ২৩ ফেব্রুয়ারি আবু ফরাহ মো. নাছেরের ডেপুটি গভর্নর হিসেবে চুক্তির মেয়াদ শেষ হয়।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ/এআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বাংলাদেশ ব্যাংক
লিংক সফলভাবে কপি হয়েছে!