আলোচ্য কার্যদিবসে স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক সোনার দাম কমেছে শূন্য দশমিক ২ শতাংশ। প্রতি আউন্সের দর স্থির হয়েছে ২১৭৮ ডলার ৫৩ সেন্টে। এর আগে টানা ৯ দিন বেঞ্চমার্কটির মূল্য বৃদ্ধি পেয়েছিল। তাতে গত শুক্রবার আউন্সে সোনার দাম উঠেছিল ২১৯৪ ডলার ৯৯ সেন্টে। ইতিহাসে যা ছিল সর্বকালের সর্বোচ্চ।
একই কর্মদিবসে ফিউচার মার্কেটেও ইউএস বেঞ্চমার্ক সোনার দর হ্রাস পেয়েছে শূন্য দশমিক ২ শতাংশ। আউন্সপ্রতি মূল্য নিষ্পত্তি হয়েছে ২১৮৫ ডলারে।
.png)
আইজি বাজার কৌশলবিদ ইয়েপ জুন রঙ বলেন, সম্প্রতি বিশ্ববাজারে হু হু করে বেড়েছে সোনার দাম। প্রায় প্রতিদিনই গুরুত্বপূর্ণ ধাতুটির দরে বড় উত্থান ঘটেছে। অবশেষে মূল্য নিম্নগামী হয়েছে। মূলত, কোনো পণ্যের দাম নিয়মিত চড়া হতে পারে। তবে এরপরই দরপতন ঘটে।
ব্যবসায়ীরা মনে করছেন, আগামী ১ জুন সুদের হার কমাবে ফেড। এবার ২৫ বেসিস পয়েন্ট কমাতে পারে তারা। এই সম্ভাবনা রয়েছে প্রায় ৭০ শতাংশ।