বৃহস্পতিবার দুপুরে বেনাপোল বন্দরের পরিচালক রেজাউল ইসলাম এ তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ১৩ মার্চ রাতে ভারতীয় আটটি ট্রাকে ২০০ মেট্রিক টন আলু বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। এ আলুর চালানটি বন্দর থেকে খালাস নিতে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেছে ট্রান্সমেরিন লজিস্টিক লিমিটেড সিঅ্যান্ডএফ এজেন্ট নামে একটি প্রতিষ্ঠান। এ আলুর চালানটি দ্রুত খালাস দিতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
.png)
আলুর এ চালানটি আমদানি করেছে ইন্টিগ্রেটেড ফুড অ্যান্ড বেভারেজ বাংলাদেশ নামে আমদানিকারক এবং ভারতের পেপসিকো ইন্ডিয়া হোল্ডিংস নামে একটি রফতানিকারক প্রতিষ্ঠান।
এদিকে ট্রান্সমেরিন লজিস্টিক লিমিটেড সিঅ্যান্ডএফ এজেন্টের প্রতিনিধি মাসুম বিল্লা জানান, বুধবার রাতে তাদের ভারতীয় আট ট্রাকে ২০০ মেট্রিক টন আলু আমদানি করেছে। যার প্রতি মেট্রিক আলু আমদানি করতে খরচ পড়ছে ১৯৪ মার্কিন ডলার। আলুর চালানটি আগামী রোববার খালাস হবে।