[ অর্থনীতি ]
পুঁজিবাজারে সূচকের নিম্নগতি, দুই ঘণ্টায় লেনদেন ২২৭ কোটি
ফাইল ফটো
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নিম্নগতিতে লেনদেন চলছে। এদিন প্রথম দুই ঘণ্টায় লেনদেন ছাড়িয়েছে ২২৭ কোটি ৪৬ লাখ টাকা।
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।
এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৯ দশমিক ২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৮০০ পয়েন্টে। অন্যসূচক ‘ডিএসইএস’ ৬ দশমিক ৫৬ পয়েন্ট কমে এবং ‘ডিএস৩০’ সূচক ৯ দশমিক ৭৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৫৯ ও ২০১১ পয়েন্টে।
.png)
এসময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮০টির, কমেছে ২৪১টির। আর অপরিবর্তিত রয়েছে ৬৯টি কোম্পানির শেয়ারের।
ডেইলি-বাংলাদেশ/জেডআর/এমএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
পুঁজিবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!