[ অর্থনীতি ]
মার্চে রেমিট্যান্স এলো প্রায় ২২ হাজার কোটি টাকা
ফাইল ফটো
চলতি বছরের মার্চ মাসে বৈধপথে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ১ দশমিক ৯৯ বিলিয়ন ডলার। দেশীয় মুদ্রায় এর (প্রতি এক ডলার সমান ১১০ টাকা ধরে) পরিমাণ প্রায় ২১ হাজার ৯৬৫ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, মার্চে বৈধ চ্যানেলের মাধ্যমে ১৯৯ কোটি ৬৮ লাখ ৫০ হাজার ডলার এসেছে।
এরমধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৬ কোটি ১৭ লাখ ৭০ হাজার ডলার বা ২ হাজার ৮৭৯ কোটি টাকা। বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে কৃষি ব্যাংকের মাধ্যমে ৩ কোটি ৫২ লাখ ৭ হাজার মার্কিন ডলার বা ৩৮৭ কোটি টাকার বেশি এসেছে।
.png)
দৈনিক গড়ে আসছে ৬ কোটি ৪৪ লাখ ডলার বা ৭০৮ কোটি ৫৪ লাখ টাকার বেশি।
আর বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৬৯ কোটি ১৭ লাখ ডলার বা ১৮ হাজার ৫৯০ কোটি টাকা এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮১ লাখ ১০ হাজার মার্কিন ডলার।
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রেমিট্যান্স
লিংক সফলভাবে কপি হয়েছে!