ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]
হোন্ডা শাইন ১০০

কমিউটার জগতের জনপ্রিয় বাইক এখন বাংলাদেশে

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৫৮, ১ এপ্রিল ২০২৪
কমিউটার জগতের জনপ্রিয় বাইক এখন বাংলাদেশে
ছবি: সংগৃহীত

দেশের বাজারে নতুন বাইক আনলো জনপ্রিয় টু হুইলার সংস্থা হোন্ডা। শাইন ১০০ বাইকটি হোন্ডার কমদামি বাইকগুলোর একটি। এতে থাকছে ভালো মাইলেজের সঙ্গে আরামদায়ক সিট। কমিউটার বাইকের জগতে এরই মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে বাইকটি।

এতে থাকছে ৯৮ সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল্ড ইঞ্জিন যা সর্বোচ্চ ৭.২৮ হর্সপাওয়ার এবং ৮.০৫ এনএম টর্ক তৈরি করতে পারে। বাইকের টপ স্পিড ৮৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। রয়েছে ৪ স্পিড গিয়ার। বাইকের মাইলেজ ৬৫ কিলোমিটার প্রতি লিটার। ফুয়েল ট্যাংক ভর্তি করলে রাইডিং রেঞ্জ ৫৮৫ কিলোমিটার। ফুয়েল ক্যাপাসিটি রয়েছে ৯ লিটার।

বাইকটির সামনে রয়েছে টেলিস্কপিক ফর্ক এবং পেছনে ডুয়াল শক অ্যাবসর্বার। দুই চাকাতেই পাবেন ড্রাম ব্রেক। নেই ডিস্ক ব্রেকের অপশন। বাইকের ওজন এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স (মাটি থেকে বাইকের উচ্চতা) বেশ কম। যে কারণে ভালো নিয়ন্ত্রণ করা যাবে বলে দাবি সংস্থার।

Advertisement

হালকা ওজনের, সহজে নিয়ন্ত্রণযোগ্য, উন্নত পারফরম্যান্স ও দুর্দান্ত মাইলেজ প্রদান করে। শাইন ১০০-তে আছে কম্বাইন্ড ব্রেক সিস্টেম (সিবিএস), যা সামনের ও পেছনের চাকায় ব্রেকিং ফোর্স প্রদান করে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করে। এছাড়া এর জ্বালানি দক্ষতা রাইডের খরচ কমায়।

হোন্ডা শাইন ১০০ লাল, নীল এবং ধূসর ৩টি রঙে পাওয়া যাচ্ছে। ১ লাখ ৭ হাজার টাকায় দেশব্যাপী সব হোন্ডা এক্সক্লুসিভ অনুমোদিত ডিলার শো-রুমে পাবেন বাইকটি। সঙ্গে ২ বছর অথবা ২০ হাজার কিলোমিটার পর্যন্ত ওয়ারেন্টি (আগে সম্পন্ন হওয়ার ওপর নির্ভরশীল) এবং ৫টি ফ্রি সার্ভিস সুবিধা তো থাকছেই।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!