ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

ভারতে টেসলার গাড়ি তৈরি নিয়ে অনিশ্চয়তা

অর্থনীতি ডেস্ক
প্রকাশিত: ০৫:৫৬, ২৫ এপ্রিল ২০২৪
ভারতে টেসলার গাড়ি তৈরি নিয়ে অনিশ্চয়তা
ভারতে টেসলার গাড়ি তৈরি নিয়ে অনিশ্চয়তা- ফাইল ছবি

চলতি বছরে বৈদ্যুতিক গাড়ির উৎপাদনে সক্ষমতা বাড়াতে চায় টেসলা। তাই বিদ্যমান কারখানাগুলোতেই নতুন ও সাশ্রয়ী গাড়ি তৈরির ঘোষণা দিয়েছে তারা। টেসলার নতুন এই ঘোষণায় ভারত ও মেক্সিকোতে নতুন করে কারখানা নির্মাণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বুধবার (২৪ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানে হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের তুলনায় উৎপাদন ৫০ শতাংশ বৃদ্ধি করে বর্তমান সক্ষমতা বার্ষিক ৩ মিলিয়ন বা ৩০ লাখের কাছাকাছি নিয়ে যেতে চায় টেসলা। এরপর তারা নতুন কারখানা তৈরির চিন্তা করবে বলে জানিয়েছে।
 
টেসলার এমন সিদ্ধান্ত আসার পর মঙ্গলবার (২৩ এপ্রিল) মার্কিন যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ১২ শতাংশ বেড়েছে।

Advertisement

চলতি মাসের শুরুতে টেসলা জানায়, তারা আর কম দামের গাড়ি বানাবে না। এর বদলে টেসলা রোবোট্যাক্সি তৈরিতে মনোযোগ দেবে। তবে সাশ্রয়ের জন্য বিদ্যমান প্ল্যাটফর্মগুলোকেই ব্যবহারের ঘোষণা দেয় টেসলা। ফলে প্রতিষ্ঠানটির অনেক বিনিয়োগকারীর আশা পূরণ হয়েছে।
  
টেসলায় তহবিল বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইভলভ ইটিএফের প্রধান বিনিয়োগ কর্মকর্তা এলিয়ট জনসন বলেন, ইলন মাস্ক কেবল ব্যবসা সম্প্রসারণ করছেন না। সেই সঙ্গে তিনি যে বিদ্যমান কারখানায় সস্তা গাড়ি উৎপাদন করছেন, সেটা ভালো লক্ষণ।

এর আগে, ভারত ও মেক্সিকোতে বৈদ্যুতিক গাড়ির কারখানা তৈরির কথা জানিয়েছিল টেসলা। তবে নতুন ঘোষণায় টেসলা বা ইলন মাস্কের পক্ষ থেকে নতুন করে দেশ দুটিতে কারখানা তৈরি নিয়ে কিছু বলা হয়নি।

এদিকে চলতি মাসে ভারতে আসার কথা ছিল ইলন মাস্কের। কিন্তু তার এই সফর পিছিয়ে গেছে। এরপর ঠিক কবে তিনি ভারত আসবেন, তা এখনও জানা যায়নি।

প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, টেসলার নতুন ঘোষণা আসার পর ভারত ও মেক্সিকোতে নতুন করে কারখানা তৈরির বিষয়টি অনিশ্চয়তার মুখে পড়বে।

ডেইলি-বাংলাদেশ/SA
লিংক সফলভাবে কপি হয়েছে!