বাংলাদেশের ৩৩ শিল্পে কর অবকাশসুবিধা বাতিলের প্রস্তাব আইএমএফ’র
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ৩৩টি শিল্প খাতের কর অবকাশ সুবিধা বাতিল করার প্রস্তাব করেছে। এসব শিল্প খাত ১০ বছর পর্যন্ত বিভিন্ন হারে কর অবকাশসুবিধা পেয়ে আসছে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আইএমএফের সুপারিশ মেনে চলার জন্য ক্ষতিগ্রস্থ শিল্প খাতগুলো চিহ্নিত করার জন্য পদক্ষেপ শুরু করেছে।
বাংলাদেশকে ঋণের তৃতীয় কিস্তি দেওয়ার আগে আলোচনার জন্য আইএমএফ’র একটি প্রতিনিধিদল বর্তমানে ঢাকায় অবস্থান করছে। যদিও প্রতিনিধিদলের লক্ষ্য বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা মূল্যায়ন করার পাশাপাশি এনবিআর কর্মকর্তাদের সাথে নির্ধারিত বৈঠকে রাজস্ব সংগ্রহের বিষয় এবং রাজস্ব খাতের অগ্রগতি নিয়ে আলোচনা করা।
.png)
আয়কর আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ আইএমএফ’র কর অবকাশ সুবিধা ২০২৫ সালের জুনের মধ্যে শেষ হওয়ার কথা।
উল্লেখ্য, আইএমএফ আগামী বছরের জুনের পরে এই সময়সীমা বাড়ানোর বিরুদ্ধে সুপারিশ করেছিল।
আয়কর আইনের ষষ্ঠ তফসিলের চতুর্থ ধাপর অধীনে, বিভিন্ন উৎপাদন খাতে ১০ বছরের কর ছাড় দেওয়া হয়। এর মধ্যে রয়েছে বয়লার ও সংশ্লিষ্ট যন্ত্রপাতি, চামড়াজাত পণ্য, টেক্সটাইল যন্ত্রপাতি, কৃত্রিম বা মনুষ্যনির্মিত ফাইবার এবং বেশ কয়েকটি খ্যাত।
আইএমএফের সুপারিশ রাজস্ব নীতিতে একটি উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত দেয়, তা হলো এতদিন যেসব শিল্প এই কর অবকাশ সুবিধা পেয়ে আসছে এই নীতি সেসব শিল্পকে প্রভাবিত করবে। একইসঙ্গে পদক্ষেপটি রাজস্ব ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার বৃহত্তর প্রচেষ্টাকে প্রতিফলিত করবে।