[ অর্থনীতি ]
২০২৬-২৭ অর্থবছর
রফতানি আয়ের লক্ষ্যমাত্রা ১১০ বিলিয়ন ডলার
ফাইল ফটো
২০২৬-২৭ অর্থবছরে ১১০ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য ও সেবা রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্যমাত্রা ২০২২-২৩ অর্থবছরে রেকর্ড ৫৫ বিলিয়ন ডলারের দ্বিগুণ।
বুধবার ২০২৪ থেকে ২০২৭ অর্থবছরের জন্য তৈরি করা খসড়া রফতানি নীতিটি অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে অনুমোদিত হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব মাহমুদুল হোসেন খান জানান, খসড়া নীতিটি এখন অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। নীতিমালায় ২০২৬ সালে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের চ্যালেঞ্জগুলো তুলে ধরা হয়েছে।
.png)
তিনি আরো বলেন, নীতিমালায় এলডিসি থেকে উত্তরণের পর রফতানিতে উৎসাহিত করতে নগদ প্রণোদনার বিকল্প ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
চলতি ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের রফতানি লক্ষ্যমাত্রা ছিল ৬২ বিলিয়ন ডলার। এরমধ্যে অর্থবছরের জুলাই-এপ্রিল সময়ে ৪৭ দশমিক ৪৭ বিলিয়ন ডলার আয় হয়েছে, যা অর্থবছরের প্রথম ১০ মাসের মাসভিত্তিক লক্ষ্যমাত্রার চেয়ে কম।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!