ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

রেমিট্যান্সে সুখবর, ২৪ দিনে এলো ১৭৯ কোটি ডলার

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০১, ২৬ মে ২০২৪
রেমিট্যান্সে সুখবর, ২৪ দিনে এলো ১৭৯ কোটি ডলার
ফাইল ফটো

কোরবানির ঈদকে সামনে রেখে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্সে সুখবর এসেছে। চলতি মাসের প্রথম ২৪ দিনে রেমিট্যান্স এসেছে ১৭৮ কোটি ৯৭ লাখ মার্কিন ডলার। এতে প্রতিদিন গড়ে ৭ কোটি ৪৬ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।  

রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে দেখা গেছে, গত মাসের তুলনায় এ মাসে রেমিট্যান্সের প্রবাহ বেড়েছে।

হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, মে মাসের প্রথম ২৪ দিনে দেশে এসেছে ১৭৮ কোটি ৯৭ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। আর গত এপ্রিলের প্রথম ২৪ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১৫৫ কোটি ২৮ লাখ মার্কিন ডলার। সে হিসাবে চলতি মাসে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ।

Advertisement

এদিকে সংশ্লিষ্টরা বলছেন, চলতি মাসে ২০০ কোটি ডলার ছুঁতে পারে দেশের প্রবাসী আয়। মূলত আসন্ন কোরবানিকে ঘিরে বাড়ছে রেমিট্যান্স পাঠানোর প্রবণতা।

এদিকে মে মাসের প্রথম ২৪ দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৯ কোটি ১২ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৮৫ লাখ ২০ হাজার ডলার। আর বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৫৮ কোটি ৪০ লাখ ৪০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৯ লাখ ডলার রেমিট্যান্স।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!