[ অর্থনীতি ]
রূপালী ব্যাংকের লভ্যাংশ ঘোষণা
ফাইল ফটো
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান রূপালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ ২০২৩ সালের ৩১ ডিসেম্বরে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।
ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে রোববার এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ জুলাই সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। এ জন্য আগামী ১২ জুন রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.৩৫ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৬১ টাকা। এ সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ৩৬.৯০ টাকা দাঁড়িয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
পুঁজিবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!