ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

ঈদের পর আর্থিক প্রতিষ্ঠানে নতুন সময়সূচি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:০০, ১২ জুন ২০২৪
ঈদের পর আর্থিক প্রতিষ্ঠানে নতুন সময়সূচি
ফাইল ফটো

ব্যাংক ও সরকারি অফিস আদালতের সময়ের সঙ্গে তাল মিলিয়ে ঈদের পর থেকে আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এ সংক্রান্ত নির্দেশনা জারি করে দেশে সব আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম) বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, আগামী ১৯ জুন থেকে আর্থিক প্রতিষ্ঠানগুলোর অফিস খোলা হবে সকাল ১০টায়, যা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। আর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। সরকার ঘোষিত অফিস সূচির অনুবর্তনে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ১৯ জুন থেকে নতুন সময়সূচি অনুযায়ী আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালিত হবে। ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩ এর ৪১(২) (ঘ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।

Advertisement

বর্তমানে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে আর্থিক প্রতিষ্ঠানের অফিস কার্যক্রম।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!