ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

সপ্তাহের ব্যবধানে রিজার্ভ বাড়লো ৩১৮ মিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:০৬, ২০ জুন ২০২৪
সপ্তাহের ব্যবধানে রিজার্ভ বাড়লো ৩১৮ মিলিয়ন ডলার
ফাইল ফটো

এক সপ্তাহের ব্যবধানে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ৩১৮ মিলিয়ন ডলার বেড়েছে, যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ দশমিক ৫৩ বিলিয়ন ডলারে।

বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে। 

বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবপদ্ধতি বিপিএম ৬ অনুযায়ী গত ১২ জুন রিজার্ভ ছিল ১৯ দশমিক ২১ বিলিয়ন ডলার।

Advertisement

এদিকে, চলতি মাসের শেষের আগে বাংলাদেশ আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের কাছ থেকে ১ দশমিক ৬৫ বিলিয়ন ডলার পাবে।

আইএমএফ জুনের শেষ সপ্তাহে ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণের তৃতীয় কিস্তিতে ১ দশমিক ১৫ বিলিয়ন ডলার ছাড় করতে পারে। এছাড়া বিশ্বব্যাংক বাজেট সহায়তা হিসেবে ৫০০ মিলিয়ন ডলার দিতে যাচ্ছে। এতে রিজার্ভ ২১ বিলিয়ন ডলার ছাড়াতে পারে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!