মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার আগের কার্যদিবসের চেয়ে ডিএসই ও সিএসইতে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। তবে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বাড়লেও কমেছে সিএসইতে।
.png)
জানা গেছে, মঙ্গলবার দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২১.৬৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৪১ পয়েন্টে অবস্থান করছে। এ ছাড়া ডিএসই শরিয়া সূচক ৬.৭০ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৪৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৯.৯৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
এদিন ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭১টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে ১৬২টির। আর অপরিবর্তিত আছে ৬১টি শেয়ার ও ইউনিটের।
ডিএসইতে এদিন মোট ৫২৪ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৭৯ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৬৭.৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৯২৯ পয়েন্টে।
সার্বিক সূচক সিএএসপিআই ১১১.০২ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৮৩৭ পয়েন্টে, শরিয়া সূচক ১২.১৬ পয়েন্ট বেড়ে ৯৬৭ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ১৮৮.৩৯ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৭২৩ পয়েন্টে অবস্থান করছে।
মঙ্গলবার সিএসইতে ২১৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৯০টি কোম্পানির, কমেছে ৯৬টির। আর অপরিবর্তিত রয়েছে ৩১টির।
সিএসইতে দিনশেষে ১৪ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে ২১ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।