রোববার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৫৮ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১২১৪ ও ১৯৬৪ পয়েন্টে অবস্থান করছে।
.png)
রোববার ডিএসইতে শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন ১৩৮ কোটি বেড়েছে। এদিন ৯০৮ কোটি ৭৭ লাখ টাকার লেনদেন হয়েছে। আর আগের দিন ডিএসইতে ৭৭০ কোটি ৭০ লাখ টাকার লেনদেন হয়েছিল।
সপ্তাহের প্রথম কার্যদিবস ডিএসইতে ৩৯৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ৩০৫টি কোম্পানির, কমেছে ৬৯টি এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।
এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো- সী পার্ল, বিএটিবিসি, অরিয়ন ফার্মা, সালভো কেমিক্যাল, এশিয়াটিক ল্যাবরেটরিজ, লাভেলো আইসক্রিম, সোনালি পেপার, ফার ইস্ট নিটিং, ইজেনারেশন ও রূপালি লাইফ ইন্স্যুরেন্স।
এ ছাড়া রোববার সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই ২৪৯ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৭১৩ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে ২৭৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২১২টির, কমেছে ৪২টি, আর ২১টির কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।
এদিন ১৭৯ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে সিএসইতে, যা আগের দিনের চেয়ে ১৫৫ কোটি টাকা বেশি। আগের দিন ২৪ কোটি ৬৫ লাখ টাকা লেনদেন হয়েছিল সিএসইতে।