ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

আসছে নতুন মুদ্রানীতি

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৩৬, ৯ জুলাই ২০২৪
আসছে নতুন মুদ্রানীতি
ফাইল ফটো

নতুন অর্থবছরের জন্য মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১৮ জুলাই মুদ্রানীতি ঘোষণার প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহের বৃহস্পতিবার (১৮ জুলাই) চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথমার্ধের ষাণ্মাসিক মুদ্রানীতি ঘোষণা করা হবে। এটি ১৬ জুলাই বাংলাদেশ ব্যাংকের পর্ষদ সভায় পাস হবে। এর আগে ১৪ জুলাই মুদ্রানীতি ঘোষণা সংক্রান্ত মূল কমিটি সভা হবে।

এদিকে আগামীকাল বুধবার অর্থনীতিবিদ, ব্যবসায়ী, গবেষণা সংস্থা এবং সাংবাদিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে বাংলাদেশ ব্যাংক।

Advertisement

গত ১৭ জানুয়ারি ২০২৩-২০২৪ অর্থবছরের দ্বিতীয় ষান্মাসিকের (জানুয়ারি-জুন) মুদ্রানীতি ঘোষণা করা হয়। এতে নীতি সুদহার দশমিক ২৫ শতাংশ বাড়িয়ে ৮ শতাংশ করা হয়। এর আগে নীতি সুদহার ৭.৭৫ শতাংশ ছিল। এ মুদ্রানীতির মাধ্যমে টাকার সরবরাহ কমানোর কথা ছিল। কিন্তু কিছুটা নগদ টাকা কমলেও মূল্যস্ফীতি না কমে বরং বেড়েছে।
 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!