[ অর্থনীতি ]
বেনাপোলে আমদানি-রফতানি বন্ধ
ফাইল ফটো
পবিত্র আশুরা উপলক্ষে বুধবার সরকারি ছুটি থাকায় আমদানি-রফতানি বানিজ্য বন্ধ রয়েছে। তবে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে।
বেনাপোল কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব শামসুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে আবারো আমদানি-রফতানি বাণিজ্য চলবে।
তিনি জানান, আজ পবিত্র আশুরা উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। তাই সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রফতানিবন্ধসহ পণ্য খালাশও বন্ধ রয়েছে।
.png)
বন্দরের ডাইরেক্টর রেজাউল করিম জানান, আজ পবিত্র আশুরায় সরকারি ছুটি থাকায় বন্দর থেকে কোনো পণ্য খালাশ হবে না। তাই ভারতীয় যেসব খালি ট্রাক বন্দরে আটকা আছে, সেসব ট্রাককে দ্রুত ভারতে ফেরত যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ জন্য বন্দরে চেকপোস্ট কার্গো শাখা খোলা রাখা হয়েছে। বন্দরও বন্ধ থাকায় বন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!