ডিএসই ও সিএসই সূত্রে তথ্য জানা গেছে, এদিন লেনদেন শুরুর আধাঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪২৯ পয়েন্টে অবস্থান করে।
ডিএসই শরিয়াহ্ সূচক ২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে যথাক্রমে এক হাজার ১৮৫ ও এক হাজার ৯৩৫ পয়েন্টে রয়েছে। এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ১১০ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
.png)
রোববার এ সময়ে ১৫০টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০টি কোম্পানির শেয়ারের দাম।
লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো- অগ্নি সিস্টেম, মিডল্যান্ড ব্যাংক, ফার ইস্ট নিটিং, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, রংপুর ফাউন্ড্রি, ওরিয়ন ইনফিউশন, সি পার্ল, লাভেলো আইসক্রিম, এনআরবি ব্যাংক, জেমেনি সি ফুড, ওয়াইমেক্স, বিচ হ্যাচারি ও সেন্ট্রাল ফার্মা।
অপরদিকে লেনদেন শুরুর আধাঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৯ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৪২৪ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী হতে দেখা যায়।
সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ২৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ে ১৯টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১২টির এবং অপরিবর্তিত রয়েছে তিনটি কোম্পানি শেয়ারের দাম।